ইচ্ছে তোর ডানা আছে
যেথায় যেতে পারো উড়ে,
ইচ্ছে তোর খেয়াল খুশির
পাখা মেলে দেখ ঘুরে ঘুরে ।
আজ তোর হারিয়ে যেতে
নেইতো কোন মানা,
ইচ্ছে তোর রঙ্গিন ঘুড়ি
আছে তো তোমার জানা ।
ইচ্ছে তোর ছুটে বেড়াও
পথে হাটে ঘাটে,
ইচ্ছে তোর খেলা করো
আঙিনার এক মাঠে ।
ইচ্ছে তোর চাদের হাটে
একটু উড়াল দেওয়া,
ইচ্ছে তোর পাখি হওয়া
উড়ে উড়ে যাওয়া ।