তিস্তার পাড়ে বাড়ি আমার সই
তিস্তার বুকেতে মোর ঘর
সারা বছর থাকেনা সেথায়,
চিকিমিকি বালুর চর।
প্রতি বছরে বর্ষায় ভাংছে
সখি তিস্তার ঐ পাড়।
ভাঙ্গনে পড়ে যায় যে তলায়,
আমার সুখের ঘর ।
স্বপ্ন অনেক দেখেছিলাম সই,
দিবা-রাত্রি খুলিয়া আখি।
ঘর বড়ি মোর গ্রাস করেছে
ঐ নিষ্ঠুর তিস্তা নদী।
বল কোথায় এনে তোকে আমি রাখি ?