কবিতাঃ " তুই আর আমি মিলে "

Words
128
Reading
1 min
8y

তুই আর আমি মিলে চল বৃষ্টি হয়ে যাই
সপ্নগুলোকে দুজনে মিলে চল সাজাই
তুই আর আমি মিলে চল মেঘ হয়ে যাই
ইচ্ছেগুলোকে দুজনে মিলে চল রাঙাই

তুই আর আমি মিলে চল ভোর হয়ে যাই
আকাশের ঐ নীল মেঘটাকে চল ছুঁয়ে বেড়াই
তুই আর আমি মিলে চল পাখি হয়ে যাই
নীল আকাশে ডানা মেলে চল উড়ে বেড়াই

তুই আর আমি মিলে চল বিকেল হয়ে যাই
গোধুলি বিকেলে চল বসে একটু সময় কাটাই
তুই আর আমি মিলে চল গাছ হয়ে যাই
একসাথে মিলে মিশে অক্সিজেন ছড়াই

DQmTNP3Vi3JEA5M9oRGfcydrc8abvXfMU8NEpsFS6JHLmkr.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

002.gif

কবিতাঃ " তুই আর আমি মিলে " | Ecency