কবিতাঃ যাযাবর মন আমার (খন্ড - ২)

Words
119
Reading
1 min
Listen
Play
8y

আকাশের বুকে তারাদের মাঝে
শুক্তারার মধুমাখা হাসি দেখে,
মন আমার হারিয়ে স্বপ্নলোকে
পেতে চায় শুধু তোমাকে।

ফাগুনের আবেশী ছোঁয়া পেয়ে
মন আমার ভেসে যায় আবেশে;
একাত্তরের শহীদদের কথা মনে হলে-
সাধ জাগে সাজতে যোদ্ধার বেশে ।

দূর মহাশুন্যের কথা মনে হলে-
আকাশ ছোয়ার বাসনা জাগে অন্তরে;
বাংলা মায়ের রুপ দেখে
মন আমার হতে চায় ভবঘুরে ।

শত দুঃখের মাঝেও পুষি
হরেক আশা হৃদ মাঝারে;
চায় না তাই থাকতে এ মন
বদ্ধ ঘরে শিকল পরে ।


DQmTNP3Vi3JEA5M9oRGfcydrc8abvXfMU8NEpsFS6JHLmkr.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

002.gif

কবিতাঃ যাযাবর মন আমার (খন্ড - ২) | Ecency