ভোট এসেছে ভোট এসেছে বসেছে যেন মেলা;
নাওয়া খাওয়া বাদ দিয়ে সব মেতেছে এই খেলায়;
খেলছে যে তাহার চেয়ে , চিন্তা যেন সমর্থকের বেশি;
প্রতিপক্ষ খেলতে এলেই ভাঙছে তাদের পেশি।
এমনিতেই ভাই প্রতিপক্ষে সামর্থতে কম;
তবুও তাদের গুম করতে চলছে পরিশ্রম ।
এমন করেই কাঙ্খিত সেই ভোটের দিনটা এলো;
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়ে সরকারি দল ক্ষমতা পেলো ।
বাকি গুলোয় কৌশলেতে গল ঢুকিয়ে দিয়ে;
বিজয় মালা গলায় দিয়ে নাচলো সবাই ঢোল তবলা নিয়ে।
এ কি বিজয় ? বিজয়ে যার গর্ব করা নাই;
নিয়ম মেনে চললে খেলা জিততো নাকি ভাই ?
বিনা ভোটের জয়ে এমন ছলের প্রয়োগ কেন ?
গনতন্তের এমন বাধাই আজ কণ্টকিত যেন ।