কবিতাঃ তুই কি পারিস না

Words
118
Reading
1 min
Listen
Play
8y

love_oeww.jpg


Source

ভাবতে বড় লাগে ভালো, তোকে সারাক্ষন,
তুই যে আমার ভালোবাসার প্রথম নিদর্শন ।
শঙ্কিত এই হৃদয় মাঝে তুই যখন দিলি দেখা,
তখন থেকে ভালো লাগে না থাকাটা আমার একা।
জীবন আমার দুর্বিষহ, ধুসর অন্ধকার,
তুই কি পারিস না আমায় দিতে প্রেম উপহার ?
আমার এ বুকে থাকবে না আর কোন হাহাকার,
যেদিন হবে তোর আর আমার প্রেমে অলঙ্কার।
নড়বে জগত দেখবে সবাই, প্রেমের হবে জয়,
সবার মাঝ দিয়ে চলে যাবে প্রেম কবুলের ভয়।

image.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

upvote1.gif