কবিতাঃ " তুই চাইলে "

Words
128
Reading
1 min
8y

alt


Source

আমি তোর তরী বেয়ে চলেছি,
স্পন্দনে তোর ফুলের নিরন্তর,
আমার গহনে গহনা হয়েছিস তুই,
আমার জমিনে তুই মাইটোকন্ড্রিয়া।
তুই চাইলে আমি,
এক খন্ড মেঘ হয়ে মরুভুমির বুকে বৃষ্টি হতে পারি,
তুই চাইলে আমি,
মরুর বুকে এনে দিতে পারি উর্বরতা,
তুই চাইলে আমি,
হিরার খনি হয়ে বেরতে পারি কনক্রিটের মাটি উপড়ে,
তুই চাইলে আমি হতে পারি রৌদ্র দিনের বৃষ্টি ।
তুই চাইলে আমি মোম্বাতি হয়ে,
দূর করে দেবো তোর জীবনের সব অন্ধকার।
শুধু একবার চেয়ে দেখ,
আমি এনে দেবো ঐ চন্দ্রখানি তোর পায়ের তলে।

DQmTNP3Vi3JEA5M9oRGfcydrc8abvXfMU8NEpsFS6JHLmkr.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

002.gif

কবিতাঃ " তুই চাইলে " | Ecency