৩০ ডিসেম্বর উপজেলার ফিনলে টি কোম্পানির সোনাছড়া চা বাগানের শ্রমিকরা এই সাপটি দেখতে পায়। ওই দিন বাগানের শ্রমিক নারায়ণের বাড়ির লাকড়ি রাখার ঘরে সাপটি ঢুকে পড়ে। শ্রমিকরা সাপটি চিনতে না পেরে স্থানীয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর পাঠায়। পরে চা বাগান থেকে সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়।!
বাংলাদেশে প্রথমবারের মতো ২০১১ সালে লাউয়াছড়া বনে ‘বেম্বো ট্রিংকিট স্নেক’ দেখা যায়। আর বাংলাদেশ ছাড়া দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে এ সাপটি দেখা যায়। এর মধ্যে রয়েছে ভারতের দার্জিলিং, সিকিম, আসাম, অরুণাচল, মিয়ানমার, ভুটান, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, নেপাল, দক্ষিণ চীন,
বেম্বো ট্রিংকিট স্নেক’ দুধরাজ সাপেরই একটি জাতভাই। তবে দুধরাজ পাওয়া গেলেও ‘বেম্বো ট্রিংকিট’ সাপ খুব কম পাওয়া যায়।
এবার আবারও এ সাপটি পাওয়া যাওয়ায় এটাই প্রমাণ হলো, আমাদের দেশে এরা এখনো টিকে আছে।