বাকের ভাই

akazad(49)
Published in
#life
Words
391
Reading
2 min
Listen
Play
8y

image.png

বাকের ভাই, বদি আর মজনু পাড়ার চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছে

এমন সময় টাইট জিন্স পরে সামনে দিয়ে একজন সিগারেটের ধুয়া ছাড়তে ছাড়তে হেঁটে গেলো

‘বদি’
“ইয়েস বাকের ভাই”
‘সামনে দিয়ে হেঁটে চলে গেলো, ফিরে তাকালো না... no rule no respect’
“মজনুরে বলেন ধোলাই দিয়ে দিবে”

বদি মঞ্জুর দিকে তাকিয়ে বলছে, “মজনু ধোলাই start করো”

যে হেঁটে যাচ্ছিলো তার নাম মতি

মতিকে ডাকা হলো

বদিঃ মতি সিগেরেট ফেলো... throw and then talk
মতিঃ বাকের ভাই আআগে দেখি নাই
বাকের ভাইঃ কেমন আছো মতি?
মতিঃ জি ভালো
বাকের ভাইঃ চোখে কি আজকাল কম দেখো?
মতিঃ কি যে বলেন বাকের ভাই
বাকের ভাইঃ হাসবা না ... হাসলে তোমাকে ugly দেখায় ... দাঁতও অপরিষ্কার
বদিঃ মতি সময় খারাপ... bad times... তাড়াতাড়ি বাকের ভাইয়ের পা ছুয়ে সালাম করো... no delay

মতি পা ছুয়ে সালাম করল

বদিঃ বাকের ভাই pardon কইরা দেন
বাকের ভাইঃ আচ্ছা যাও
বদিঃ বাকের ভাই ছেলে কিন্তু খারাপ না
বাকের ভাইঃ যাওয়ার সময় তো সালাম দিয়ে গেলো না

বদি মঞ্জুর দিকে তাকিয়ে বলছে, “মজনু ধোলাই স্টার্ট করো”

(খ)
মুনাঃ চশমাটা খুলুন। (বাকের ভাই চশমা খুললেন) এখন বলুন রিকশাওয়ালাটাকে মার খাওয়ালেন কেন?
বাকের ভাইঃ মারলাম কোথায়!? একটু টিপে দিয়েছি।
মুনাঃ আপনাকে টিপে দিতে বলেছি? আমার সমস্যা আমি দেখব
বাকের ভাইঃ তুমি Angry হচ্ছো কেনো? অকারনে Angry is bad for health.
মুনাঃ কথায় কথায় ইংরেজি বলবেননা। যে ভাষাটা জানেননা সেটা বলতে যান কেন?
বাকের ভাই (অবাক হয়ে): আমি ইংরেজি জানিনা!! Who told! Wrong information very wrong information.

(গ)
বাকের ভাইঃ মুনা মেয়েটা আমাকে খুব লাইক করে।
বদিঃ আপনাকে লাইক না করে উপায় আছে?
বাকের ভাইঃ মাঝে মাঝে অবশ্য খুব রাগ দেখায়।
বদিঃ মেয়েছেলের মুখে এক কথা, অন্তরে ভিন্ন কথা।
বাকেরঃ কারেক্ট। আজিজ মিয়া গান দাও।
বদিঃ হাওয়ামে উরতা গানটা দাও। ঐটা বাকের ভাইয়ের হিট গান।

--
তার সৃষ্ট কর্মগুলো মাঝে মাঝে নিজেকে বাকের ভাই ভাবতে শিখিয়েছে, মাঝে মাঝে নিজেকে আশেপাশের মুনাদের প্রেমিক ভাবতে... মাঝে মাঝে হলুদ পাঞ্জাবী পরে খালি পায়ে ভাবতে, বা মাঝে মাঝে মিসির আলির মত যুক্তি দিয়ে ভাবতে

কাল, এরকম হাজারো চরিত্রের স্রষ্টার মৃত্যুবার্ষিকী ... শুনলাম ধূমধাম করে বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান হবে ... ‘হাওয়ামে উরতা যায়ে’ গানটাও মাইকে বাজবে! এসময়য়ের ‘বাকের ভাই’ ও ‘মুনাও’ নাকি সেইই চরিত্র নিয়ে মেলায় উপস্থিত থাকবেন। শুনলাম, কয়েকজন নাকি হিমু সেজেও বসে থাকবে ... দাওয়াত পাবার পরেও, এই কথা শুনে আর যাওয়ার ইচ্ছে নেই ওখানে

... কিছু কিছু চরিত্র; স্রষ্টার উপস্থিতিতেই, বইয়ের পাতাতেই ভাল লাগে... বা স্রষ্টার অনুপস্থিতিতে, কল্পনাতে!

হুমায়ুন আহমেদ বেঁচে থাক, সারা জীবন, আমাদের কল্পনায়

বাকের ভাই | Ecency