ফুরাবে না মোবাইলের চার্জ! আবিষ্কার দুই বাঙালির

Words
111
Reading
1 min
Listen
Play
9y

024318smartphone_kalerkantho_pic.jpgঅনেকেই রাস্তায় বের হলেই মোবাইলের চার্জের সমস্যায় পরেন? প্রয়োজনের সময় ফোন করতে পারেন না? সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার খুব সহজেই। ভারতের যাদবপুরের অধিবাসী শ্রীব্রত গোস্বামী এবং তাঁর ছেলে শ্রীতোষ গোস্বামী একটি ছোট ডিভাইস আবিষ্কার করেন।
সেই ডিভাইসটি মোবাইলের প্রায় হাজার গুণ চার্জের ক্ষমতা বাড়িয়ে দেবে।
শ্রীব্রত গোস্বামী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং তিনি অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের গবেষক। অপরদিকে, শ্রীতোষ গোস্বামী সিঙ্গাপুরের ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের গবেষক। বাবা ছেলে মিলেই এই যুগান্তকারী আবিষ্কার করেন। এই ডিভাইসটি শুধুমাত্র মোবাইলের চার্জের পরিমাণ বাড়বে তাই নয়, একইসঙ্গে মোবাইলের ইন্টারনাল স্টোরেজের পরিমাণ অনেকাংশে বাড়িয়ে দেবে। শুধুমাত্র মোবাইল নয়, ল্যাপটপ, ট্যাবলেটের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। এই ডিভাইসটি রুথেনিয়াম দিয়ে তৈরি। সূত্র: ইন্টারনেট
।