মায়ের অবদান

Words
102
Reading
1 min
Listen
Play
9y

image

ছেলে একটি লিস্ট করে তার মায়ের কাছে নিয়ে দিল।
লিস্টে লেখা ছিল -

  • গাছে পানি দেয়া ২০ টাকা
  • বাজার করে আনার জন্য ৩০ টাকা
  • ভাইকে কোলে রাখার জন্য ৪০ টাকা
  • পরীক্ষায় ভাল রেজাল্ট করার জন্য ৫০ টাকা

মোট হল ১৪০ টাকা।

মা লিস্ট টি পড়ে হাসলেন। তারপর তিনিও একটি লিস্ট করলেন -

  • দশ মাস পেটে রাখা বিনা পয়সা
  • দুধ খাওয়ানো বিনা পয়সা
  • কোলে রাখা বিনা পয়সা
  • কাপড় ধুয়ে দেওয়া বিনা পয়সা
  • খাওয়ানো বিনা পয়সা
  • পড়ালেখা পড়ানো বিনা পয়সা

তারপর ছেলে লিস্টটি নিয়ে নিচে ছোট করে লিখে দিলেন এই ঋণ কখনও শেষ হবেনা।

মায়ের অবদান | Ecency