সম্পদ, সাফল্য নাকি ভালবাসা?

Words
206
Reading
1 min
Listen
Play
8y

image

একদিন তিনজন বৃদ্ধ লোক এক বাড়ির সামনে এসে দাড়াল। তাদের দেখে গৃহকর্ত্রী বেরিয়ে আসলেন।

আপনাদের আমি চিনতে পারলামনা। দেখে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্থ। ভিতরে আসুন, খেতে দিচ্ছি - কর্ত্রী বললেন।

বাড়ির কর্তা কোথায়?
উনাকে ছাড়া আমরা ভিতরে যেতে পারবনা - বললেন বৃদ্ধারা।

তখন বাড়ির কর্তা বাইরে কাজে ছিলেন। তাই গৃহকর্ত্রী বৃদ্ধাদের অপেক্ষা করতে বললেন। সন্ধ্যার পর কর্তা বাড়ি ফিরলেন এবং গৃহকর্ত্রী সব বললেন। কর্তা সবকিছু শুনে উনাদের ভিতরে ডাকতে বললেন। গৃহকর্ত্রী উনাদের ভিতরে ডাকলেন কিন্তু উনারা বললেন আমরা এভাবে ভিতরে যেতে পারবনা।
আমাদের একজনের নাম সম্পদ, একজনের নাম সাফল্য এবং একজনের নাম ভালবাসা। আপনারা আমাদের তিনজন থেকে মাত্র একজনকে ভিতরে ডাকতে পারবেন। এখন আপনারাই সিদ্ধান্ত নিত কাকে ভিতরে ডাকেন।

কর্তা সব শুনার পর সিদ্ধান্ত নিলেন সম্পদকে ভিতরে ডাকবেন। তিনি মনে করলেন সম্পদকে ভিতরে ডাকলে তিনি অনেক সম্পদের মালিক হবেন। তিনি অনেক ধনী হয়ে যাবেন।
কিন্তু গৃহকর্ত্রী সম্মতি দেননি। তার সাফল্যকে পছন্দ হয়েছে। তিনি সাফল্যকেই ঘরে আনতে চান। কিন্তু পাশের ঘর থেকে তাদের মেয়ে বলল আমাদের ভালবাসাকে ডাকা উচিত। ভালবাসার মধ্যেই সকল সুখ যা সম্পদ ও সাফল্যতে নাই। তাই তারা ভালবাসাকে ডাকতে সম্মত হলেন।

তারা ভালবাসাকে ডাকলেন এবং দেখলেন ভালবাসার সাথে সাফল্য ও সম্পদ ও ঘরে ঢুকছে। অবাক হয়ে বললেন আমরা তো শুধু ভালবাসাকে ডেকেছি।
জবাবে বললেন " যেখানে ভালবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে"

সম্পদ, সাফল্য নাকি ভালবাসা? | Ecency