বাস্তব জীবন
জীবনটাতো আর কল্পনা দিয়ে তৈরি নয় , বাস্তব জীবন তাকে মেনে চলতেই হয়। এর বিপরীতে সব কিছু হারানোর ভয় , তবু কল্পনাতেই সব কিছু করে সে জয়। আমরা আমাদের জীবনে বহুমুখী সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আর সেই সমস্যা গুলো আমরা ধীরে ধীরে সরাতে থাকি ও স্বাভাবিক জীবনে ফিরে আসি। বাস্তব জীবন আর কল্পনাই ডুবে থাকা জীবন থেকে অনেক আলাদা। কল্পনার জগতে আমাদের হারাতে কোনো বাধা নেই। তবে কল্পনা দিয়ে কি আর বাস্তব জীবন চলে।
জীবনে চলার পথে যারা বাস্তবতার মুখোমুখি হয়েছে তারা জীবনে বাস্তবতা কতটা কঠিন সেটা বুজতে পেরেছেন। যে অনেক বেশি পরিশ্রম করে। নিজের উপর নির্ভর থাকে অন্যের উপর কখনো নির্ভর হয়না। সে কখনো অন্যের সহানুভূতির আশায় থাকে না। সে জানে বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সে নিজেই শিখে গিয়েছে নিজের উপর নির্ভর হয়ে জীবন চলার। আর আপনি হয়তো জানেন নিজেকে ব্যাস্ত রাখার মাঝে আপনি আপনার দুশ্চিন্তাকে দূর করে রাখতে পারেন।
বাস্তবতা। প্রতিটা মানুষ ময়লা আবিষ্কার করে। আর যেই ব্যাক্তি ময়লা পরিষ্কার করার জন্য আপনার বাসায় আসে অথবা যারা এই সকল কাজে নিয়োজিত আমরা তাদেরকে ঘৃণা করি। আমরা সমাজের প্রতিটা মানুষ তাদেরকে নিয়ে আলোচনা করি , যখন আমাদের ঘরে বা বাইরে ময়লা পরিষ্কার না হয় তখন তাদেরকে গালি দিয়ে কথা বলি। কিন্তু দেখেন তারা আছে বলেই আমরা কখনো ময়লাই হাত দেয় না অথবা ময়লা আমাদের শরীলে লাগেনা। এখানে ভালোবাসার কি দোষ। বাস্তবতা হা এটাই বাস্তবতা।
বাস্তব এই জীবনে চলার পথে তুমি যাকে অনেক বেশি প্রধান্য দিবে। যাকে তুমি অনেক বেশি ভালোবাসবে সেই মানুষটাই তোমাকে দিন শেষে কষ্ট দিবে। ভালোবাসে কি লাভ তাতে। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে , যদি সে তোমাকে ভালো না বাসে। একটা সময় তুমি ছিলে আমার হাসির কারণ , আর এখন তুমি আমার এক বিষন্নতা। এত ভালোবাসা দিওনা তুমি কাউকে , পরে কাঁদিতে হইবে নির্জন রাতে। এটাই বাস্তবতা।
এই পৃথিবীতে বাস্তবমুখী হবে যেদিন , গোপনে অশ্রু ঝরাবে নীরবে সেদিন। আর শুরু হবে ভালোবাসার ঘরে দুর্দিন , কল্পনার রাজ্যে বসবাস করো না কোনোদিন। ঘরে থেকে থেকে কেন তুমি তোমার নিজেকে কষ্টদায়ক করে তুলছো। আর সবাইকে কেন এত আপন মনে করো। সময়ের ব্যবধানে সবাই তোমাকে করে দেয় পর। সবকিছু বাদ দিয়ে বাস্তব জীবনের সুখের জীবন গড়ো।
একটা মানুষ তখনি ব্যার্থ হয়ে যাই , যখন তার জীবনের গতি হারিয়ে ফেলে। তবে বাস্তবতা মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে। আর সেই বাস্তবতার শিক্ষাকে কাজে লাগিয়ে আজকের কিছুকিছু মানুষ জীবনকে করে তুলেছে সুন্দর ও আকর্ষণীয়। আমার জীবন চলার পথে আসবে অনেক বাধা আর সেই বাধা কে অতিক্রম করে আমাদের বাস্তব জীবন কে জয় করে সাফল্য অর্জন করতে হবে।
Thank you all for visiting my page and giving your nice support.
@aislam
Check my others social sides profile-
Facebook - https://www.facebook.com/profile.php?id=100007607950342
Instagram- https://www.instagram.com/aminul6032/?hl=en