Hello friends.
টাকি মাছ, একটি সুস্বাদু মাছ, এই মাছের বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয় ,যেমন: টাকি মাছের ভর্তা ,টাকি মাছের ভুনা ,টাকি মাছের তরকারি ,ইত্যাদি .আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু ও মজাদার টাকি মাছের রেসিপি !
উপাদান :
টাকি মাছ ,মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ,ধোনিয়া গুঁড়া, লবণ,জিরা বাটা ,রসুন বাটা, লেবু পাতা কুচি ,পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ,ধনেপাতা কুচি, টমেটো !
একটি পাত্রে মরিচ গুঁড়া ,হলুদ গুঁড়া ,লবণ ও রসুন বাটা , টাকি মাছের সাথে মিক্স করে নিলাম ।হালকা তাপে একটি কড়াইতে পরিমাণমতো তেল গরম করে মিশ্রন করা টাকি মাছগুলো ঢেলে দিলাম,কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে মাছগুলো পুরোপুরি ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখলাম ।
এবার পিঁয়াজ কুচি পরিমাণমতো তেলে ছেড়ে দিলাম হালকা বাদামী রং হয়ে এলে তাতে কাঁটা টমেটো গুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম, দুই থেকে তিন মিনিট পর এক কাপ পরিমান পানি দিয়ে তাতে পরিমাণমতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ,ধনিয়া গুঁড়া ,লবণ, জিরা বাটা ,রসুন বাটা, দিয়ে একসাথে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিলাম ।
কষানো হয়ে এলে ভাজা মাছ গুলো ঢেলে দিয়ে মিশ্রণটিতে মিশিয়ে ঢেকে দিলাম ,5 থেকে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করে আবার ঢাকনা তুলে নেরে তাতে লেবু পাতা কুচি, ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে মিশ্রন করে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে পরিবেশন করলাম ।
রেডি হয়ে গেছে টাকি মাছের সুস্বাদু রেসিপি !!
Check my others social sides profile-
Facebook - https://www.facebook.com/profile.php?id=100007607950342
Instagram- https://www.instagram.com/aminul6032/?hl=en