Author of this content has low reputation.

একজন মানুষের জীবনে কেউ না কেউ প্রিয় থাকে, আর সেই প্রিয় মানুষটিকে এভাবেই কল্পনা করা হয়।

Words
83
Reading
1 min
Listen
Play
6y

জানো কি তুমি

       এ এইচ কনিক্স

জানো কি তুমি ---
তোমায় নিয়ে স্বপ্ন দেখে
লক্ষ কোটি চোখ,
পৃথিবী আজ ও জেগে আছে
দেখতে তোমার মুখ।

জানো কি তুমি---
তোমার চলায় নৃত্য করে
তোমার ই চারপাশ,
তোমার স্পর্শে পায় সকলে
বেঁচে থাকার আশ।

জানো কি তুমি---
তোমার হাসিতে আলোকিত আজ
আধার এই ভূবন,
তোমার চাহনিতে আচমকাই
পুলকিত হয় মন।

জানো কি তুমি---
তোমার তুলনা এই ধরণীতে
শুধুই তুমি একজন,
তোমায় পেয়ে আজ সব পেয়েছে
পেয়েছে এই ভুবন।

image.png
image source

চিত্রঃ একজন প্রিয় মানুষের ছবি।

একজন মানুষের জীবনে কেউ না কেউ প্রিয় থাকে, আর সেই প্রিয় মানুষটিকে এ... | Ecency