হে প্রীয় আজ কতদিন অপেক্ষা করতে করতে, শেষ প্রান্তে এসে দাড়িয়েছি আমি। তবে কি এ অপেক্ষার ফল সুমিষ্ট হবে না প্রীয় বলো, আজ কত দিন দেখি না, বলি না, হৃদয়ের সহিত আলিঙ্গন হয় না প্রীয়। তোমার কি এতটুকু মনে পড়ে না প্রীয় ! প্রীয়ও কবে হবে সময়? আগেতো প্রায় আসতে প্রীয় তবে এখন কেন সময় হয় না, নাকি দূরে ! নাকি অনেক দূরে যেতে চাইছো !