কেন জানি আর অভিমান ভালোলাগে না, ইচ্ছে গুলো কেমন জানি বদলে যায়। সামান্যতেই অভিমান চলে আসে এখন তোমার, তবে কি আমি আর আগের মত নেই নাকি তুমি ? আমার বদলাবার কথা নয় কারন আমাকে তোমার ভালো করে চেনা। তবে এসবের কোন কিছুই আমি জানি না।