২০১৭ তে ব্যাট হাতে বেশ ছন্দেই ছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই সঙ্গে দলকে দারুণ নেতৃত্বও দিয়েছেন তিনি। একইসঙ্গে দারুণ ফর্মে ছিল তারই সতীর্থ রোহিত শর্মা।
সেই সাথে তাদের হাত ধরে বহু ম্যাচে জয়ের মুখ দেখেছে ভারত। তাইতো এই ধারাবাহিকতায় ২০১৭ সালে সর্বোচ্চ তিন রান সংগ্রহকারীর তালিকায় রয়েছে ভারতের কোহলি-শর্মার নাম। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড দলের হার্ডহিটার ব্যাটসম্যান জো রুট।
চলতি বছর ব্যাট ১৪৬০ রান করে শীর্ষেরয়েছেন বিরাট কোহলি। এরপরেই ১০৭৬ রান নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। আর ৯৮৩ রান নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের হার্ডহিটার ব্যাটসম্যান জো রুট।