চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে মিঠাপানি ও খাবারের সন্ধানে এসে শিকারির ফাঁদে পড়ে কিংবা কীটনাশকযুক্ত সবজি খেয়ে মারা পড়ছে বহু হরিণ। ফলে এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে এ রকম কিছু ঘটনার সত্যতা পেয়ে উদ্বিগ্ন বন কর্মকর্তারাও। ফলে হরিণ রক্ষায় উপকূলে পাহারা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।