কোভিড-১৯: ‘বিশ্বের বৃহত্তম’ গণ টিকাদান কর্মসূচির জন্য প্রস্তুত ভারত

usa12(25)
Published in
#india
Words
141
Reading
1 min
Listen
Play
6y

image.png

ভারতের তিন হাজার ছয়টি কেন্দ্রে এদিন করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

প্রথম দফায় স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারির তিন কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। স্বাস্থ্যকর্মী ছাড়াও পরিচ্ছন্নতাকর্মী, সেনাবাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের নাম রয়েছে প্রথম তালিকায়।

মহামারী মোকাবেলায় দিল্লির টাস্ক ফোর্সের ডা. সুনীলা গার্গ এনডিটিভিকে বলেন, শুরুতেই যারা টিকা পাবেন তাদের বয়স ৫০ বছরের কম। এই তালিকায় থাকা বেশিরভাগই নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতাকর্মী এবং তরুণ চিকিৎসক।

“তারা যেন হাসপাতালে সর্বোচ্চ দায়িত্ব পালন করতে পারেন, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তরুণদের দেহে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া কম হবে বলে আশা করা হচ্ছে। এটা সাধারণ মানুষের মনে টিকার বিষয়ে আস্থা বাড়াতে সাহায্য করবে।

“আমাদের স্বাস্থ্যকর্মীদের ৮০ শতাংশের বেশির বয়স ৫০ বছরের নিচে। এটাও শুরুতে তরুণ স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

কোভিড-১৯: ‘বিশ্বের বৃহত্তম’ গণ টিকাদান কর্মসূচির জন্য প্রস্তুত ভারত | Ecency