"জীবন"
অনন্তকালের পথযাত্রা, তুমি আমি তাকে নিয়ে শহরতলীর রুপকথার মায়াজালে আবোদ্ধ হওয়ার চেষ্টা!
আমার কবিতা যে প্রথম আবৃত্তি করলো, প্রথম জন্মের দ্বিতীয় মৃত্যুদিনে তাকে আলিংগনের পরিবর্তে জীবন নিয়ে দুশ্চিন্তার মতন অনেকটা!
অনেকটা নির্লিপ্ততা, যেমনটা তুচ্ছতায় কেউ কারো মৃত্যুর সংবাদ প্রকাশ করে!
বিনা পরিশ্রমে রাজ্যদখল করার পরিবর্তে রক্তপাত ঘটানোর মতন।!
অথবা প্রথম দিনের দ্বিতীয় কথা মিথ্যা প্রমানিত হওয়ার ব্যাথা নিয়ে চুপ করে থাকা।
জীবন, আহারে সাধের জীবন।
লেখকের কথা
জীবন অনুকাব্যটি লেখার পিছনে মধ্যবিত্তের জীবন সংসার অনেকটাই দায়ী।কবিতায় আমার কবিতা যে প্রথম আবৃত্তি করলো এই লাইন দ্বারা আবৃত্তিকারী প্রেমিকাকেও আলিজ্ঞনের পরিবর্তে দূরে সরিয়ে দেবার কথা বলা হয়েছে। যেই রাজ্য বলতে প্রেমিকার মন লেখক বিনা রক্তপাতে বলতে অনায়াসে অর্জন করতে পারতো তবুও মধ্যবিত্তের বাধায় দূরে সরিয়েছে!