যুক্তরাজ‌্য থেকে সিলেটে এলেন আরও ৩২ জন

ndh(19)
Published in
#hive
Words
117
Reading
1 min
Listen
Play
6y

image.png

যুক্তরাজ্য থেকে আরও ৩২ যাত্রী সিলেটে এসেছেন। বিমানবন্দরে নামার পর তাঁদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানোর প্রস্তুতি চলছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানে থাকা ৪২ যাত্রীর মধ্যে ৩২ যাত্রী সিলেটে নামেন। বাকি ১০ যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সিলেট ছেড়ে যায়।

জানা গেছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) সংক্রমণের পর বিশ্বের বিভিন্ন দেশ দেশটির সঙ্গে ভ্রমণ–নিষেধাজ্ঞা জারি করেছে। তবে বাংলাদেশ যুক্তরাজ্যে ভ্রমণ–নিষেধাজ্ঞা জারি করেনি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে করোনার নতুন ধরন (স্ট্রেইন) সংক্রমণ বৃদ্ধির পর বাংলাদেশ ভ্রমণ–নিষেধাজ্ঞা জারি না করলেও ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরত সব যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

যুক্তরাজ‌্য থেকে সিলেটে এলেন আরও ৩২ জন | Ecency