ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৩৪

mehedi5(22)
Published in
#eq
Words
67
Reading
1 min
Listen
Play
6y

image.png

ইন্দোনেশিয়ায় এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৪ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে দেশটির সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের ঘটনায় কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। অনেক ভবন ধ্বংস হয়েছে।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান জানান, সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৩৪ | Ecency