কভিড-১৯-এ আক্রান্ত হলে তার দেহে অন্তত পাঁচ মাসের জন্য ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে। তবে দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার পরও ওই ব্যক্তি ভাইরাস বহন করতে এবং তা ছড়াতে পারে। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো এক গবেষণায়। গত বছর জুন থেকে নভেম্বরের মধ্যে যুক্তরাজ্যজুড়ে স্বাস্থ্য সেবাকর্মীদের ওপর এ গবেষণা চালানো হয়।