লাবুশানের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থায় অজিরা

ck23(25)
Published in
#century
Words
112
Reading
1 min
Listen
Play
6y

image.png

মার্নাস লাবুশান খেলেন অনবদ্য ১০৮ রানের ইনিংস। এছাড়া ম্যাথু ওয়েড করেছেন ৪৫ রান। স্টিভেন স্মিথের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। অধিনায়ক টিম পেইন অপরাজিত আছেন ৩৮ রানে আর ক্যামেরন গ্রিন উইকেটে আছেন ২৮ রান নিয়ে।

তবে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। মাত্র ১ রানে করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন তিনি। এছাড়া পুকোভস্কির ইনজুরিতে একাদশে সুযোগ পাওয়া মার্কাস হ্যারিসও সুবিধা করতে পারেননি। মাত্র ৫ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হয়েছেন তিনি।

ভারতের হয়ে অভিষিক্ত বাঁহাতি পেসার নটরাজ ২টি উইকেট নেন। এছাড়া আরেক অভিষিক্ত ওয়াশিংটন সুন্দর নেন একটি উইকেট।

চার ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় আছে। ব্রিসবেন টেস্টটি তাই সিরিজ নির্ধারণী হিসেবে পরিণত হয়েছে।

লাবুশানের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থায় অজিরা | Ecency