শুভ দুপুর। শরবত হল মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ফল অথবা ফুলের পাঁপড়ি থেকে প্রস্তুত একটি জনপ্রিয় পানীয়। গরমে প্রাণ জুড়াতে শরবতের এক অদৃশ্য ক্ষমতা। ৭ দিন বেশ ভালই বৃষ্টি হলো। কখনো বৃষ্ট, কখনো গরম। আবহাওয়া যেনো কাউকে শান্তিতে চলাচল করতে দেয়নি। আজ ভিষণ গরম আর রোদ পড়ছে। রোদ যেমন তেমন গরমের দাপট টাই বেশি। আর জানি সবাই, এই বর্ষা মৌসূমে আবহাওয়াকে বুঝা বড় দায়। সকালে বৃষ্টি তো দুপুরে রোদ, দুপুরে বৃষ্টি তো রাতে নাই। আসলে আবহাওয়ার এমন লুকোচুরি এই মাসে চলেই। যাই হোক, সকালে বন্দরের উদ্দেশ্যে রওনা দিলাম, কিছু কাজে। কাজ শেষে ক্লান্ত আর তৃষ্ণা পাচ্ছিলো। ঝটপট গরুহাটি গেলাম। এখানে এই ছেলেটা বেশ আগে থেকেই শরবত জাতীয় বিভিন্ন রকমের পানি বিক্রি করে। একটা সময় রেগুলার খেতাম ওর কাছে। আজ প্রায় ৪ মাস হলো এদিকে আসিনা, খাওয়াও হয়না। তো খেলাম, খেয়ে ভালোই লাগলো, একটা ফ্রেশনেছ পেলাম, শক্তি পেলাম ।
ছেলের এই ছোট্র ব্যবসা বেশ জনপ্রিয়। একই যায়গায় প্রায় ৫-৭ বছর হচ্ছে ব্যবসা করে যাচ্ছে। সব সময়ি ভিড় লক্ষ করা যায়। সে বিভিন্ন প্রাকৃতিক ফলমূল এবং গাছ গছালি দিয়েও শরবত বানিয়ে থাকে। তার কাছে লেবু পানি আর নরমাল শরবত বেশ জনপ্রিয়। যাই হোক, গরমের হাত থেকে রক্ষা পেতে দুপুরে এমন শরবত খেলে কিন্তু খারাপ হয়না, ভালোই হয়। রিল্যাক্স রিল্যাক্স ভাব চলে আসে।
স্পেশাল করে দুইবন্ধু দুই গ্লাস মেরে দিলাম, সব ধরনের আইটেম যোগ করে। বেশ মজা এবং সুস্বাদু। পেটের জন্যও উপকার। ক্লান্তির জন্যও উপকার।
এছাড়া শরবতেও রয়েছে নানান উপকারিত। বিশেষকরে, লেবু শরবত নিয়মিত পান করলে অনেকপ্রকার রোগ থেকে দূরে থাকা যায় । যাই হোক, অনেকদিন পর বাহিরে শরবত খেয়ে খুব ভালো লাগলো।