কমছে তাপমাত্রা, সারাদেশে বাড়তে পারে শীতের অনুভূতি!!!

Words
90
Reading
1 min
Listen
Play
9y


সারাদেশের তাপমাত্রা ১২ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে সারাদেশে শীতের অনুভূতি বাড়তে পারেবলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগসহ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।

পুর্ভাসে আরো জনানো হয়েছে, আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

কমছে তাপমাত্রা, সারাদেশে বাড়তে পারে শীতের অনুভূতি!!! | Ecency