ধরুন কেউ একজন ঠিক করলো সে অ্যাকুয়ারিয়ামে মাছ পালবে। বেশ টাকা খরচ করে মাছ কিনলো। কিন্তু অ্যাকুয়ারিয়ামের পানিই যদি দূষিত হয় সেখানে কি মাছ বাঁচবে? একইভাবে,সরকার অনেক টাকা খরচ করে যে ডাক্তার বানালো আর সেই ডাক্তারকে এমন এক প্রত্যন্ত গ্রামে পাঠালো যেখানে প্রতিনিয়ত তাকে গ্রাম্য স্যাকমো,ফার্মেস
ীর দোকানদার,এলাকার প্রভাবশালীদের মন রক্ষা করে চলতে হয় সেখানে সেই ডাক্তার কিভাবে টিকে থাকবে?