This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.
পড়ুক, অনেক প্রখর রোদ পড়ুক
ক্লান্ত হয়ে যাও তুমি রোদে পুড়ে পুড়ে
যেখানেই তুমি যাও অমন সৌরভ নিতে !
আবার যেন ফিরে আসতে হয় তোমায়
আমার মায়া মাখা আঁচলে ঘাম মুছে
সিক্ত হতে পরম আদরে সব ভুলে যেতে!
ঝরুক, আকাশটা ফুটো হয়ে আরো বৃষ্টি ঝরুক
অঝোর ধারায় ভিজিয়ে দিক তোমায় ঝড় এসে !
তোমার ঠান্ডা লাগুক, কনকনে শীতে কাঁপো তুমি
যেন ফিরে এসো উষ্ণ হতে ভালোবাসার আবেশে !
জানি অতটা বেশি রোদ তোমার সহ্য হয়না
বৃষ্টিতে ভিজে ঠান্ডা তোমার ভাল লাগেনা
তাও চাই আজ —