তুমি ঐ দূর-বহুদূর আকাশের ধ্রুবতারা, আর আমার দু'চোখ তোমাতে আত্মহারা!! দূরত্বের সঙ্গে দ্বন্দ্ব আর বিচ্ছেদেতে আড়ি, তবুও চোখে চোখে চলছে প্রেমালাপ ভারী।। মাঝে এই সহস্র-কোটি মাইল পথের ব্যবধান, কমাতে পারেনি তোমার-আমার মায়ার টান!!