তোমার প্রত্যাখ্যানের মাঝেও যেটুক গোলাবের গন্ধ মিশে আছে সেটুক দিয়েই আমি কাটিয়ে দিতে পারি আগামী একশো একটা বছর,
তোমার প্রেমে না হোক অপ্রেমেও আমি ঠিক হাসিমুখে চেয়ে থাকতে পারি আমৃত্যু মৃত্যুর পথে।
তোমার এক চিলতে হাসিমুখ দেখার অপেক্ষায় নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারি আগামী সাতশো কোটি বছরেরও অধিক,
তবে ভেবে নিতে পারো, তোমার একবার ফিরে দেখাতেই আমি হাতের মুঠোয় নিয়ে নিতে পারি এই মহাবিশ্বের সমস্ত আগ্নেয়গিরির লাভার উত্তাপ