আমি নেশা করি,
বলতে পারো এটা আমার পেশা!
নেশা করাটা আমার জীবনের একটা অংশ।
আমি নেশা করি এটা যেমন সত্যি,
তেমনিই এটাও সত্যি আমি গাজা, হিরোইন, ইয়াবা এসব দিয়ে করি না!
আমার নেশাটা তোমাকে ঘিরে।
তোমাকে পাবার নেশা,
তোমার অবহেলাগুলো সহ্য করেও তোমার সাথে থাকার প্রতিজ্ঞা করার নেশা।
আমি নেশাখোর!!!
তবে তুমি আমার নেশার ওষুধ।