মিয়ানমারকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুধু মিয়ানমার নয়, সেই সঙ্গে ফিলিপাইন, মরিশাসসহ আরো কয়েকটি দেশকে নিজেদের উদ্ভাবিত ভারত বায়োটেকের কোভ্যাকসিন বিনামূল্যে দেবে তারা। অনেকটা ভ্যাকসিন কূটনীতির অংশ হিসেবেই করোনার এই টিকা দেশগুলোকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।