বাংলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই গ্রামে আসতে হবে। গ্রামীণ পরিবেশ একজন মানুষের মন অতি সহজেই সতেজ করে তুলবে। কবি তার কবিতায় বলেছেন সুজলা সুফলা শস্য শ্যামলা আমার জন্মভূমি। আসলেই আমাদের জন্মভূমির সৌন্দর্য বলে শেষ করা যাবে না। এদেশের সোনালী ফসলের ক্ষেত চারিদিকে বিস্তৃত। সোনালী ফসল কৃষকরা কেটে বাড়িতে তোলে সেই দৃশ্য প্রত্যেকটি মানুষের মন জয় করতে সক্ষম।
এখন বর্ষাকাল সারাদিন কম বেশি বৃষ্টি হয়। বৃষ্টির ফোঁটা পৃথিবীর বুকে পরার আগে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সেই দৃশ্য সত্যি অসাধারণ। কেউ নিজের চোখে না দেখলে প্রকৃতির সৌন্দর্য বুঝতে পারবেন না। কালো আকাশের নিচে সোনালী ফসলের উজ্জ্বলতা মানুষের মন ভরিয়ে দেয়।
এক পশলা বৃষ্টির পর লাউ গাছের লতায় পাতায় বৃষ্টির ফোঁটা এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে। লাউ গাছের লতায় পরে থাকা বৃষ্টির ফোঁটা টেলিস্কোপের মতো কাজ করে। বৃষ্টিতে ভেজা কুমড়া ফুল দেখতে মাইকের মতো লাগে। বৃষ্টির ফোঁটা চারিদিকে গাছের লতাপাতা কে সতেজ করে তুলেছে।
বাঁশ বাগানের বাঁশ গুলো সবুজ পাতায় ভরে গেছে। কিছুদিন আগেই বাঁশ গুলো পাতা বিহীন রুক্ষ ছিল। কিন্তু কয়েকদিনের বৃষ্টির স্পর্শে বাঁশ বাগানের বাঁশ গুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। প্রতিটি বাঁশ সবুজ পাতায় ভরে গেছে। যা প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করেছে।
গ্রামের ছোট ছোট মেয়েরা জমিতে ঘাস কাটার জন্য যায়। তাদের কোমরে থাকে ঘাসের ঝুড়ি আর হাতে থাকে ঘাস কাটার যন্ত্র। গরু ছাগলের জন্য ঘাস কেটে কোমরে করে ঘাস বাড়িতে নিয়ে আসার দৃশ্য সকলের মন জয় করতে বাধ্য হবে। গ্রামীণ প্রকৃতি আমাদের দেশের ঐতিহ্য।
গ্রাম বাংলার এরূপ অনেক অপরুপ সৌন্দর্য রয়েছে যা বলে শেষ করা যাবে না। বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বিশেষ করে গ্রাম বাংলার প্রকৃতি । আর এই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য কেউ না দেখলে বাংলাদেশের সৌন্দর্যতা বুঝতে পারবে না।