This content got low rating by people.
বিজয়ের এ মাসে যখন জাতীয় নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ জনমনে শঙ্কার সৃষ্টি করেছে। একদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর আসছে লন্ডনে দুর্নীতির দায়ে দণ্ড মাথায় নিয়ে পালিয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোপন বৈঠক। অন্যদিকে ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তাদেরই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ এবং গোপন বৈঠক।