This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.
সোমবার হতে কার্যকর হতে যাওয়া এসব নিষেধাজ্ঞা যে কোনো সময়ের চেয়ে ‘সবচেয়ে কঠোর’ হতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, খবর বিবিসির।
এসব নিষেধাজ্ঞায় ইরান ও দেশটির সঙ্গে বাণিজ্যরত দেশগুলোকে লক্ষ্যস্থল করা হয়েছে। এতে ইরানের তেল রপ্তানি, শিপিং ও ব্যাংক ব্যবস্থাসহ অর্থনীতির সবগুলো প্রধান খাত ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা বিশ্লেষকদের।
এদিকে রোববার হাজার হাজার ইরানি বিভিন্ন শহরে মার্কিনবিরোধী সমাবেশ করেছে। সমাবেশে তারা ‘আমেরিকা নিপাত যাক’ বলে শ্লোগান দিয়েছে।