ভাগ্যের পরিবর্তন নেই দেলদুয়ারের পাটি শিল্পিদের

tripto(16)
Published in
#dlive
Words
332
Reading
2 min
Listen
Play
9y

Tangail_pati_art-tangailtimes-11-2-18-13-_jpg.jpg

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার প্রায় ৯ শ' পরিবার বেঁত দিয়ে পাটি তৈরি করে জীবিকা নির্বাহ করেন । কিন্তু এ কাজ করে তাদের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না।

সে কারনে পাটি তৈরির কাজ ছেড়ে অন্য কাজে জড়িয়ে পড়েছে অনেকে । হিংগানগর গ্রামের পাটি শিল্পী গোপাল চন্দ্র দে ও সন্তোশ কুমার দে জানান, বেঁত সংগ্রহ করে একটি পাটি বুননের জন্য প্রক্রিয়াজাত করতে দুই দিন সময় লাগে। আর পাটি বুননের কাজ বেশিরভাগই করে নারীরা ।

Tangail_pati_art-tangailtimes-11-2-18-13-1_jpg.jpg

প্রতিটি পাটি বুনাতে দুই দিন সময় লাগে। পরিবারের অন্য কাজের পাশাপাশি প্রতিটি পাটি তৈরির জন্য চার দিন সময় লাগে । একটি পাটি তৈরির জন্য মুজুরি দেয়া হয় মাত্র ১৪০/১৫০ টাকা করে । বাজারে ওই পাটি পাইকারি বিক্রি হয় মাত্র ৮০০/৯০০ টাকা করে । এতে হিসাব করে দেখা যায় পাটি প্রতি ১২০০ টাকা ক্ষতি হয়। কিন্তু বাপ- দাদার পেশা তাই তারা এ কাজ ধরে রেখেছে । ওই গ্রমের পাটি বুনন শিল্পী সোনামনি ও জোৎস্না কায়েস জানান, সংসারের অন্য কাজের পাশাপাশি তারা পাটি বুননের কাজ করেন । তাদের পূর্বপুরুষ থেকেই তারা এ কাজ করে আসছেন ।

শীতল পাটি, শীতল নকশী পাটি ও বুটকা পাটি সহ চার প্রকারের পাটি তৈরি করা হয় । এ অঞ্চলের পাটি দেশ ও বিদেশে জন প্রিয়তা রয়েছে। বর্তমানে বাজারে প্লাস্টিকের পাটি আসায় বেঁতের পাটি বাজারে কিছুটা ধস নেমেছে বলে জানান শিল্পীরা। তবে প্লাস্টিকের পাটি মান ভাল নয়।

tangailtimes-11-2-18-13-3_jpg.jpg

উপজেলার আটিয়া ইউনিয়নের হিংগানগর গ্রামে সব চেয়ে বেশি পাটি তৈরি হয়। সে জন্য ওই গ্রামে সপ্তাহে দু'দিন শুক্রবার ও মঙ্গলবার পাটি বিক্রির হাট বসে। যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার আসে। পাইকারগণ সুলভ মূল্য পাটি ক্রয় করে বিভাগীয় শহরে বিক্রি করেন ।

পর্যায়ক্রমে এ অঞ্চলের পাটি দেশের বাইরেও রপ্তানি করা হয় বলে জানালেন কালিহাতি হতে আগত পাইকার করুনা সেন। তিনি বলেন, প্রতি বড় সাইজের পাটি ৭ শ' থেকে ৯ শ' টাকা ছোট সাইজের পাটি ৪ শ' থেকে ৭ শ' টাকা ক্রয় করেন। তিনি পাটি প্রতি ৪০/৫০ টাকা কমিশন বিনিময়ে তিনি পাটি সংগ্রহ করে মহাজনদের সরবরাহ করেন ।

তবে আধুনিতার যাঁতাকলে বিলুপ্ত হতে বসেছে পাটি শিল্প । সে জন্য গ্রাম বাংলার ঐতিজ্য ধরে রাখতে সরকারের সহযোগিতা কামনা করছেন এ অঞ্চলের পাটি শিল্পিরা।

টাঙ্গাইলটাইমস

ভাগ্যের পরিবর্তন নেই দেলদুয়ারের পাটি শিল্পিদের | Ecency