মিমের প্রেমে পড়লেন শাকিব

tripto(16)
Published in
#dlive
Words
157
Reading
1 min
Listen
Play
9y

tangailtimes-11-2-18-12_jpg.jpg

ভালোবাসা দিবসকে সামনে রেখে ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ‘আমি নেতা হবো’। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর আবারো এক সাথে পর্দায় ফিরলেন এ জুটি।

এরই মধ্যে ছবিটির ‘লাল লিপিস্টিক’ ও ‘চুম্মা’ দুটি গান পর পর প্রকাশ পেয়েছে কিছু দিন আগে। এর মধ্যে ‘চুম্মা’ গানটি দর্শক মনে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি ছবির নতুন আরো একটি গান প্রকাশ পেল। গানের শিরোনাম ‘আই এম ইন লাভ’।

রোমান্টিক গানটিতে মোহনীয় রূপে ধরা দিয়েছেন শাকিব-মিম। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ হুমায়ন। কণ্ঠ দিয়েছেন শান ও মোনালী ঠাকুর।

ছবিটিতে শাকিব-মিমের পাশাপাশি আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, ডিজে সোহেলসহ অনেকে।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানা গেছে, ৮০টি হলে ছবিটির মুক্তির প্রক্রিয়া নিশ্চিত। এছাড়াও ‘আমি নেতা হবো’ ছবির জন্য চালু হচ্ছে ৫০টি বন্ধ প্রেক্ষাগৃহ।

‘আমি নেতা হবো’ ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। তিনি বলেন, আমার বিশ্বাস রেকর্ড সংখ্যক হলে এই ছবিটি মুক্তি পাবে।

টাঙ্গাইলটাইমস