টিকা আনার উদ্যোগ নিচ্ছে দূতাবাসগুলো

tr6(25)
Published in
#hive
Words
110
Reading
1 min
Listen
Play
6y

image.png

রাশিয়ার সরকার বাংলাদেশে অবস্থানরত রুশ নাগরিকদের করোনার টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ঢাকার রুশ দূতাবাস এ বিষয়ে সরকারকে চিঠি দিয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করলে কোনো টিকা আনতে বাধা নেই।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দূতাবাসও একই ধরনের উদ্যোগ নিচ্ছে বলে ওই দুই দূতাবাস–সংশ্লিষ্ট সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। এ ছাড়া বেসরকারি কিছু বড় প্রতিষ্ঠানও তাদের কর্মীদের দেওয়ার জন্য টিকা আনার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

দেশে যেকোনো টিকা বা ওষুধ আনার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. সালাউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে রুশ দূতাবাসের টিকা আনার একটি আবেদন আমাদের দপ্তরে এসেছে। আইন ও বিধিবিধান মানলে আমরা অনাপত্তি সনদ দিয়ে দেব।’

টিকা আনার উদ্যোগ নিচ্ছে দূতাবাসগুলো | Ecency