ভারতের ক্রমবর্ধমান প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান মজবুত করতে ইতোমধ্যে একগুচ্ছ পদক্ষেপ করেছে অ্যাপল। গত বছরের মে মাস থেকে বেঙ্গালুরুর কারখানায় iPhone SE-র উৎপাদন করেছে তারা। যার পরোক্ষ সুফল পেয়েছেন গ্রাহকরা। ভারতে তৈরি ইউনিট বাজারে আসার পর এদেশে iPhone SE-র দাম এক ধাক্কায় অনেকটা কমে যায়। 'মেড ইন ইন্ডিয়া' iPhone 6s এবং iPhone 6s Plus বাজারে আসা শুরু হলে এদেশে এর দামও অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা এ-ও জানিয়েছেন, অ্যাপলের বেঙ্গালুরুর ইউনিটে এখনই পুরোদমে iPhone 6s-এর উৎপাদন শুরু সম্ভব হয়নি। যে কারণে এদেশে চাহিদা মেটাতে বিদেশ থেকে বিশাল সংখ্যক iPhone 6s Plus আমদানি করতে হচ্ছে অ্যাপলকে। ফলে এই মুহূর্তেই ভারতে iPhone 6s-এর দাম কমার সম্ভাবনা নেই বললেই চলে।