আমি তোমায় ভালবাসি,
এই কথাটা কি শুধুই একটা কথা?
নাকি বাকিটা জীবন চলার পথে দুইটা কিশোর কিশোরীর একটা অলিখিত চুক্তি, যেখানে লিপিবদ্ধ দুজন দুজনকে ভাল রাখার কিছু পূর্বশর্ত।
এখন দেখেনিন আমাদের শর্ত গুলো কেমন থাকে,
একটা ছেলের শর্তাবলী হয় নিন্ম রূপ :
১/প্রতিদিন একবার আমরা ঘুরতে বের হবো.
২/তোমার হাতটা ধরে সারাক্ষণ শুধু হাটবো.
৩/একটা পার্কে গিয়ে বসবো আর সেখানে আমায় তুমি অনেক ভালবাসবে, এখানে ভালবাসা টা হলো লিপিস্টক এর স্বাদ দেওয়া।
৪/তোমার ফ্রেন্ড লিষ্টের সব গুলো ছেলেকে ব্লক করো.
৫/প্রতিদিন তো বাহিরে ডেট করি চলো আজকে না হয় রুম ডেট করি।
ইত্যাদি আরও অনেক কঠিন শর্ত।
অথচ ছেলেটা সেটা ভাবছেনা,
মেয়েটা প্রতিদিন দেখা করবে কি করে!প্রতিদিন মেয়েটা কি বলে ঘর থেকে বাহির হবে!
ভাবছেনা যে লজ্জা মেয়েদের ভূষন,
সে মেয়েটা সবার সামনে আমার হাত ধরে হাটতে তার বিব্রতকর লাগবে কি না!
ভাবছেনা পার্কের বেঞ্চে বসা তার প্রিয়তমাকে শকুনগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে!
ভাবছেনা মেয়েটা যে শুধুমাত্র ভালবাসার দাবি মেটাতেই নিরুপায় হয়ে তাহার ঠোঁটে ঠোঁট রাখছে!
ভাবছেনা ফেসবুকের সেই ফ্রেন্ডলিষ্টে ঐ ছেলেগুলোর বেশিরভাগই মেয়েটার স্কুলের বন্ধু ছিল!
ভাবছেনা একটা মেয়ে কখনই বিয়ের আগে তার সতিত্ব নষ্ট করতে চায়না,
তবে কেন মেয়েটাকে আমি রুম ডেটের প্রস্তাব করছি...!
অথচ ছেলেটার শর্তটা এমন হলেও পারতো
দুনিয়ায় যতো ঝড় তুফানই আসুক না কেন তুমি আমায় ছেড়ে যেতে পারবেনা, আমার শেষ নিঃস্বাস টা যেন আমি তোমার বুকেই ফেলতে পারি।
একটা মেয়ের শর্তাবলী হয় নিন্মরূপঃ
১/আজকে আমার ৫-৬ জন বান্ধবী আসবে আমরা আজ ঐ ক্যাফে টাতে বসবো।
২/বছরের প্রত্যেকটা বিশেষ দিবসে তুমি আমাকে সারপ্রাইজ করবা, উল্লেখ্য মেয়েটি দামি গিফট ছাড়া সারপ্রাইজড হয়না।
৩/আমার বান্ধবীর বয়ফ্রেন্ড তাকে একটা দামি ফোন কিনে দিয়েছে তুমিও আমায় একটা কিনে দিবে।
৪/আমার পরিবার থেকে বিয়ে দেখছে তুমি এখনি আমায় বিয়ে কর না হয় আমার কিছুই করার থাকবেনা।
৫/তুমি একটা সরকারি চাকরি না হয় ভালো একটা ব্যবসা না করতে পারলে আমি তোমায় বিয়ে করতে পারবোনা, যদিও মেয়েটা সেই বেকার ছাত্র টাকেই ভালবেসে ছিল।
অথচ মেয়েটা ভাবছেনা তার বান্ধবীদের কে ক্যাফে তে বসিয়ে খাওয়ানোর টাকাটা ছেলেটা কোথায় থেকে জোগাড় করবে!
তবুও প্রিয়তমার মন রক্ষের জন্য ছেলেটা হয়তো তার বাবার পকেট কেটেছে!
দামি গিফট, দামি ফোন এই সব কিছুই যে যোগাড় করা ছেলেটার পক্ষে দুঃসাধ্য সেটা মেয়েটি একবারও ভাবছেনা,
আবার শেষ মুহুর্তে ঠিকই ছেলেটি নিজের পায়ে না দাড়াতে পারার কারন দেখিয়ে মেয়েটি বেছে নিচ্ছে কোন রেডিমেড জীবনসঙ্গী......
অথচ মেয়েটার শর্ত হতে পারতো এমন,
আমার কোন দামি উপহার দরকার নেই, আমার সবচেয়ে দামী উপহার তুমি। তাই তোমাকে যেন নিজের করে পাই সেভাবেই তুমি নিজেকে তৈরি কর আমি তোমার অপেক্ষায় থাকবো।
বি দ্রঃ লিখা এবং মতামতে ভুল থাকলে ক্ষমাপ্রার্থী।