এই যে

Words
62
Reading
1 min
Listen
Play
8y

এই যে..

একটু ঘুরে তাকাও, আড় চোখের ভাজে

দেখ চেয়ে দাঁড়িয়ে আছি এখনও ভিড়ের মাঝে,

কথার কথা হয়েছিল যা কথা বলার ছলে,

মনের এত গোপন কথা কি করেযে লোকে বলে!

জমে জমেই আছে কত মনের অন্তরালে

আজ খুলে বলেই দেবো ভেবে রেখেছি কোন কালে।

শুনে যদি অবাক হয়ে লাঠি হাতে ভুরু বাঁকাও,

সেই ভয়েই শুধু বলি,

এই যে,

একটু তো ঘুরে তাকাও

এই যে | Ecency