tech

Words
129
Reading
1 min
Listen
Play
8y

ফেসবুক নিয়ে আসবে নিজস্ব ক্রিপ্টোকারেন্সি !

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি নিয়ে গ্রাহকদের সামনে হাজির হওয়ার পরিকল্পনা করছে।তবে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রযুক্তি সাইট ভার্জের একটি প্রতিবেদনে বলা হয়,প্লাটফর্মটিতে লেনদেন সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়েই এ নতুন মুদ্রা চালু করা হবে।

সামাজিক মাধ্যম ফেসবুকের এমন উদ্যোগ নাটকীয় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুকের বিশাল সংখ্যক গ্রাহক এবং বর্তমান কেনাকাটার বিভাগটি এর মাধ্যমে পণ্য কেনাবেচা করতে পারবে বলে জানানো হয়েছে।‘টোকেনাইজড ডিজিটাল কারেন্সি’ আনার জন্য অন্যান্য পথও খুঁজে দেখছে ফেসবুক।

প্লাটফর্মজুড়ে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ডেভিড মারকাস।চলতি সপ্তাহের শুরুতে ফেসবুকের নতুন ব্লকচেইন বিভাগের নেতৃত্ব হাতে নিয়েছেন তিনি। ‘শুরু থেকে কীভাবে ফেসবুকজুড়ে ব্লকচেইন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা যায়’ তা নিয়ে কাজ করছে এই বিভাগটি।। image

tech | Ecency