Basic English Grammar & Spoken:: সহজ ভাষায় Tense (পর্ব ০১)

Words
261
Reading
2 min
Listen
Play
6y

ইংরেজি Tense পড়তে ও বুঝতে গিয়ে আমরা অনেকেই বিভিন্ন সময় টেনশনে পড়ে যেতাম বা গুলিয়ে ফেলতাম। আজ আমরা সহজভাবে Tense কে বোঝার চেষ্টা করব।

আমরা দুটি How দিয়ে বোঝার চেষ্টা করতে পারি Tense কি।

  1. How to make the tense? Structure কি হবে।
  2. How to use the tense? কোন Tense কখন ব্যবহার করব।

প্রথমে জানা দরকার Tense আসলে কি?
Tense indicates the Time of Action.
Tense মূলত কর্মের সময় নির্দেশ করে। তাহার মানে Tense এর মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে সময় এবং কাজ।

সময়কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি

  1. বর্তমান (Present)
  2. অতীত (Past)
  3. ভবিষ্যৎ (Future)

একটা উদাহরণ দেখা যেতে পারে, একটি কাজ ‘ভাত খাওয়া’ কিন্তু সময় ভিন্ন ভিন্ন (বর্তমান, অতীত, ভবিষ্যৎ)

  • I eat rice. আমি ভাত খাই (বর্তমান)
  • I ate rice. আমি ভাত খেয়েছি (অতীত)
  • I will eat rice. আমি ভাত খাব (ভবিষ্যৎ)

এখানে উপরের বাক্য গুলোতে একটি কাজ ‘ভাত খাওয়া’ কে ভিন্ন ভিন্ন সময় যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ সময়ের কথা নির্দেশ করে। আর এটাই হচ্ছে Tense

আর Action (Verb)/কাজ কে আমার কয়েক ভাগে ভাগ করতে পারি তবে আপাতত ২ প্রকার Verb সমন্ধে জানলেই হবে।

i. Principal or Main Verb
-He runs and plays in the field. (Run ও Play এখানে Principal বা Main Verb)

ii. Auxiliary or Helping Verb.
-I am making a doll (am এখানে Auxiliary or Helping Verb)

বিভিন্ন ফর্মে মোট ২৩ টি Auxiliary or Helping Verb আছে।

Getty_tense-155096784-56af9f573df78cf772c6c6dd.jpg
Image source

Types of Tense:
Tense কে তিনটি সময় এর উপর ভিত্তি করে মোট ১২ টি ভাগে ভাগ করা হয়েছে।

Present

  1. Simple
  2. Continuous
  3. Perfect
  4. Perfect continuous

Past

  1. Simple
  2. Continuous
  3. Perfect
  4. Perfect continuous

Future

  1. Simple
  2. Continuous
  3. Perfect
  4. Perfect Continuous

চলবে>>>

Basic English Grammar & Spoken:: সহজ ভাষায় Tense (পর্ব ০১) | Ecency