Beauty of sunset at Bay of Bengal - বঙ্গোপসাগরে অপরূপ সূর্যাস্তের দৃশ্য

Words
103
Reading
1 min
Listen
Play
6y


প্রিয় বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বঙ্গোপসাগরে সূর্যাস্তের দৃশ্য।

আমি যে অঞ্চলটিতে থাকি, সেটি উপকূলবর্তী অঞ্চল। চট্টগ্রাম বিভাগে অবস্থিত। যার ফলে এখানে অনেকগুলো ছোট ছোট সমুদ্রসৈকতে রয়েছে। যেখানে মানুষ প্রায়ই ঘুরতে আসে। তাদের আকর্ষণ অন্যতম কেন্দ্র বিন্দু থাকে সূর্যাস্তের দৃশ্য।

কিছুদিন পূর্বে আমরাও একটা অফিসিয়াল কাজে এরকম একটি অঞ্চলে গিয়েছিলাম। শেষ করতে গিয়ে প্রায় সন্ধ্যে হয়ে যায়।

তাই আমরা সিদ্ধান্ত নেই, সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করে তারপর আমরা আমাদের গন্তব্যে ফিরে আসবো।

সেই সুযোগে আমি সূর্যাস্তের অপরূপ দৃশ্য আমার মোবাইল ফোনে ধারণ করি। আজ আপনাদের সাথে সেই দৃশ্যটি শেয়ার করব।


▶️ 3Speak

Beauty of sunset at Bay of Bengal - বঙ্গোপসাগরে অপরূপ সূর্যাস্তের দ... | Ecency