ভালবাসার প্রথম উপহার 🥰🥰🥰

Words
307
Reading
2 min
Listen
Play
5y

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন🥰আমিও ভালো আছি ।

আজ একটা সুন্দর উপহারের কথা বলি আপনাদের। যা পেয়েছিলাম আমার ভালবাসার প্রথম উপহার হিসেবে।ভালবাসলে মানুষকে কত কিছুই উপহার দেয়। কিন্তু মানুষ তার ভালবাসার মানুষের কাছে আশা করে ব্যাতিক্রম কিছু।আমাকেও সে দিয়েছিল তা যার মূল্য আমার কাছে অনেক। যখন দেখিছিলাম খুব অবাক হয়ে দেখছিলাম এত নিখুতভাবে কি করে করতে পারে।হয়ত ভালবাসা বলেই সম্ভব
⬇️

IMG20210521224255.jpg

এই যে.........
এইগুলা দেখতে যেমন সাধারন তা কিন্তু না!
এগুলার মধ্যে আছে অসাধারণ কিছু।
অপেক্ষা করুন একটা একটা দেখাই।

IMG20210521224354.jpg

এইটা একটা লাভ, যা খুললেই চারটা লাভ হয়ে যায়। কতটা ভালবাসা আর যত্ন থাকলে এত সুক্ষ্মভাবে করা যায় ভাবুন তো!

IMG20210521224410.jpg

আমার নাম তারেক। যদিও সবাই সুজন ডাকে। এইটা একটা লাভ এর অর্ধেক বাজ যখন পুরোটা খুলা হয় তখন এরকম দেখায়। যখন খুলেছিলাম খুব ভাল লাগছিল। 🥰🥰

আরেকটা দেখাই

IMG20210521224456.jpg

এইটাও অনেক অসাধারন। এইটা নিচের দিকে পুল করলেই একে একটা পাতা উপরের দিকে যাবে 🥰।আর পরতেও অনেক ভালো লাগছিল। অন্যরকম এক অনুভূতি।
IMG20210521224435.jpg

ছোট্ট একটা লাভ। এইটার ভিতর একটা অন্যরকম ভালো লাগার লেখা ছিল।
কখনও ভাবি নাই এত সুন্দর কয়েকটা উপহার পাবো তার কাছে। 🥰আরও অনেক আছে যার সব গুলাই অনেক চমৎকার ছিল।উপহার গুলো হয়তো সামান্য হতে পারে অন্য জনের কাছে কিন্তু আমার কাছে তা মূল্যবান।ওর হাতের শিল্প এগুলা। ভালো লাগে ভালবসা টাকে অন্যরকম ভাবে দেখতে।ভালবাসা আসলে উপহার বা কোন কিছু দিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়। শুধু অনুভব করে নিতে হয়।যার বিশালতা অনেক। তাও তার প্রথম উপহারটা একটু ব্যতিক্রম ছিল তাই মনের মধ্যে দাগ কেটে আছে।
দোয়া করবেন আমাদের জন্য। সে আমার ওপর একটু রাগ দেখায় ব্যাপার না সামলাই নিব🥰(ভালবাসা) একটি পবিত্র জিনিস তার যেন মান রাখতে পারি।আর সেই ভালোবাসা দিয়েই অনেক কষ্ট করে এগুলা তৈরী করে দিছে। তার থেকে পাওয়া আমার প্রথম উপহার 🥰

মন্তব্য: প্রিয় মানুষের কাছে পাওয়া সব কিছুই স্পেশাল। সেই স্পেশাল টা যদি আরও স্পেশাল হয় তখন অন্যরকম অনুভূতি হয়। 🥰

ভালো থাকবেন
সাবধানে থাকবেন
ধন্যবাদ সকলকে

ভালবাসার প্রথম উপহার 🥰🥰🥰 | Ecency