একটা শহর কতটা মানসিক অসুস্থ, বর্বর নীতি নিধারক,পরিকল্পনাবিদদের নিয়ন্ত্রণ থাকতে পারে তার প্রমাণ এই ছবি। বারডেম, ইব্রাহিম কাডিয়াক, পিজি হাসপাতাল, শিশু পার্ককের মত স্থাপনা থাকার পর এখানে জনবিচ্ছিন ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে।
এই বৃদ্ধা নারী বারডেম হাসপাতালে আসতে পারেন না শুধুমাত্র রাস্তা পারাপার হবার ভয়ে। শাহবাগের মোড় একটা অমানবিক রাষ্ট্রের প্রতিচ্ছবি। রোগীদের চার তলা উচ্চু ফুটওভার ব্রিজে উঠতে হয়।
যারা মানুষকে বাধ্য করে ফুটওভার ব্রিজে তুলছেন। তাদের সকল কর্মকর্তা দিনে একবার যদি একতলা থেকে দু তলায় যান তবে লিফট ব্যবহার করেন।
যেখানে লিফট ছাড়া দুতলায় উঠেন না সেখানে রোগীদের বাধ্য করেন চার তলা উচুঁ ফুটওভার ব্রিজে উঠার জন্য। এগুলো কাল আইন।
মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখানো লোজজন ফুটওভার ব্রিজ অপরাসন করুন। সমতলে যাতায়াতের জন্য জেব্রাক্রসিংয়ে ব্যবস্থা করুন।
সারা পৃথিবীতে মানুষ জেব্রক্রসিং দিয়ে পারাপার করানোর পদক্ষেপ নেয়। আর আমাদের বুদ্ধিজীবিরা টেলিভিশনে টক শো করে বেড়ান মানুষ আইন মানে না। যিনি টক শো করেন তিনিও কষ্ট লাগে বলে লিফট চড়ে অনুষ্ঠানে যান। সেখানে রোগী, বয়স্ক, শিশু, গর্ভবর্তী সকলের যাতায়াতকে ঝুকিতে ফেলা হচ্ছে এই ফুটওভার ব্রিজ দিয়ে।
এ রাষ্ট্রের নীতি নির্ধারকরা এই বৃদ্ধার দায়িত্ব নিতে চান না। কিন্তু কোন এক যুবক এগিয়ে আসে। আসুন আমি আপনি দায়িত্ব নেই। শাহবাগ থেকে সকল ফুটওভার ব্রিজ অপসারণের দাবী তুলি।
To vote @surpassinggoogle as witness, simply visit https://steemit.com/~witnesses and type in "steemgigs" into the first search box for witnesses or simply click Here to do it on one click!
If you want him to make witness voting decisions on your behalf, simply visit https://steemit.com/~witnesses and type in "surpassinggoogle" in the second box for proxy.
Everyone Has Something To Offer!
Special thanks to:
#surpassinggoogle
#taclobanph
#exploretraveler
#steemgigs
#steemitpowerupph
#steemitfamilyph
#untalented
#kryptonia
#steemitcambodia
God Bless!
@caydenshan
This post was made from https://ulogs.org