my poem

tanjil06(47)
Published in
#busy
Words
79
Reading
1 min
Listen
Play
8y

'পরিপাটি বিদ্রুপ'
বেদনার নিজস্ব কোন বেদনা নেই
নিঃসঙ্গ অশ্রুপাতের কোন নদী নেই
পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিনে
আগের মত কিছুই নেই।
নিষিদ্ধ স্বপ্নের মেসেঞ্জার স্ক্রিনে দিনরাত-
সবুজ বাতিতে দেখি তোমার মত্তলীলা
নির্জন, নিঃস্ব কান্নায়, ফ্যাল ফ্যাল দৃষ্টিতে
তোমার অভিশপ্ততা নিয়ে
স্থির তাকিয়ে থাকি
ফ্যাকাশে আকাশের দিকে।
নৈঃশব্দ অট্রহাসিতে স্মৃতি হাতড়ায়
ভাবি, কি পরিপাটি বিদ্রূপ তোমার?
তারপরেও আমার দীর্ঘশ্বাস আর-
হৃদয়ের শোক ছন্দিত শব্দে
বার বার ফিরে যেতে চাই
তোমারই কাছে, কারন-
এ সত্যকে খুন করার
কোন অধিকারই তোমার নেই।

my poem | Ecency