রেহানার বড় মেয়ে — ছোটোগল্প

Words
146
Reading
1 min
Listen
Play
5y

story.jpg

পাড়াজুড়ে বিচ্ছিন্ন কিছু চিতকার, বুট জুতার আওয়াজ৷ পরিবেশটা থমথমে করে দিয়ে দরজার কড়া নড়ে উঠল তিনবার৷ মায়ের ইশারার আগেই চৌকির নিচে চলে গেল নিলীমা। আজিজ মিয়ার সাথে তিনজন মিলিটারি হুড়মুড় করে ঘরে ঢুকে পরল। "সাব মুঝে মালুম হ্যা ইসকা আদমি ঘ্যার পার নেহি হ্যা" নাকি সুড়ে বলল আজিজ মিয়া। ট্রেইন্ড কুকুরের মতই নিচু পদস্থ মিলিটারি ২ জন আজিজ মিয়াকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল।

চৌকির নিচে দাঁত কামড়ে বসে আছে নীলিমা। চৌকির উপর প্রাণপণে চুপ থাকার চেষ্টা করছে রেহানা!

পাড়ায় মিলিটারি আর রাজাকারেরা বাড়িতে বাড়িতে আগুন দিচ্ছে। অল্প বয়সী মা রেহানা! আজিজ মিয়ার বঊয়ের কথায় তিনি তার ১৩ বছরের মেয়ে নিলীমার চুল বব কাটিং করে পাতিলের কালো রঙ মেখে, শার্ট-প্যান্ট পরিয়ে রেখেছেন। বড়টাকে নিয়েই তার দুশ্চিন্তা বেশি। ওকে রেখে এসেছেন মোড়ল আজিজ মিয়ার বাড়িতে। তাদের বাসায় পাকিস্তানের পতাকা।

রেহানার চিন্তা শুধু বড় মেয়েটাকে নিয়েই। যাক, বড় মেয়েটা তো এযাত্রা বেঁচে যাবে।

— রেহানার বড় মেয়ে

রেহানার বড় মেয়ে — ছোটোগল্প | Ecency