একটা-একাধিক দূর্ঘটনা — ছোটোগল্প

Words
137
Reading
1 min
Listen
Play
5y

বাসা থেকে নামবে, রাস্তা পার হয়ে কয়েকটা সিগারেট কিনবে অর্চি। সাধারণত বাসায় সিগারেট খায় না অর্চি। কিন্তু এখন ঈদের ছুটি। বাবা-মা হ্বজে গেছেন। নিচতলার ভাড়াটিয়ারা গ্রামে। আশে পাশে কোনো বাড়িতে কেউ নেই। তাই বাসার বারান্দায় বসে বাইপাসের রাস্তার দিকে তাকিয়ে কফি-সিগারেট খাচ্ছে ইদানীং অর্চি। পার্কস অফ বিয়িং হোম এলোন।

Coffee.jpg

অর্চি গরম পানি দিয়ে এসেছে চুলায়। বাসার কাজের ছেলেটার প্রচন্ড জ্বর-ডেংগু। নড়তেই পারছে না সে। কফি তো সেই ভাল বানায়, ক্রিমসন কাপ.......কোথথেকে একটা বাইক এসে ধাক্কা দিয়ে ছুড়ে ফেলে দিল তাকে। ঈদের সময় বাইকারদের কোন ভরসা নেই। সত্যিই। সব কিছু ঘোলা হয়ে আসছে। ও মেবি একটা হস্পিটালে, না না! এটা এম্বুলেন্স। এয়ারপোর্টে আব্বু আম্মুর বিদায় বেলার ছবিটা ভাসছে। "বাবা বের হলে খোরশেদ কে তালা দিয়ে বের হবি, আজকালকার কাজের লোকদের কোন ভরসা নেই।" বাবা-মায়ের সব কথাই কেনো শুনে অর্চি! চারদিক অন্ধকার হয়ে আসছে। চোখটা খোলা রাখাই যাচ্ছে না!

একটা-একাধিক দূর্ঘটনা — ছোটোগল্প | Ecency